লেটেস্ট নিউজ

ভারতের ভেতরেই কি আমরা পরদেশী দেহরাদুনে ত্রিপুরার ছাত্র খুনে উঠল বড় প্রশ্ন

দেরাদুনে এমবিএ পড়তে গিয়ে বর্ণবিদ্বেষের বলি হলেন ত্রিপুরার ২৪ বছর বয়সী ছাত্র এঞ্জেল চাকমা। গত ৯ ডিসেম্বর একদল যুবক তাঁকে ‘চিনকি’ ও ‘চাইনিজ’ বলে কটূক্তি করার প্রতিবাদ করায় ছুরি ও কড়া দিয়ে নৃশংস হামলা চালায়। টানা ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এই মেধাবী ছাত্র। নিহতের ভাই মাইকেল আক্ষেপ করে বলেন, আমরা ভারতীয় হয়েও কেন বারবার এই হেনস্থার শিকার হচ্ছি?

এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, তবে মূল পাণ্ডা এখনও পলাতক। এঞ্জেল চাকমার বাবা বিএসএফ জওয়ান হিসেবে সীমান্তে দেশ পাহারা দিলেও তাঁর ছেলেকেই নিজের দেশে প্রাণ দিতে হলো। এই নৃশংস হত্যাকাণ্ড উত্তরাখণ্ডে বসবাসরত উত্তর-পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *