লেটেস্ট নিউজ

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে কড়া কমিশন, বাংলায় আসছেন আরও অবজার্ভার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও অনিয়মের অভিযোগে নজরদারি আরও জোরদার করছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গসহ অন্তত ১২টি জেলাকে বিশেষ নজরে রেখে দিল্লি থেকে নতুন রোল অবজার্ভার পাঠানো হচ্ছে। মাঠপর্যায়ে বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকদের কোনো প্রকার গাফিলতি প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

এদিকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা বাধ্যতামূলক করা হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র সম্পূর্ণ তালিকা প্রকাশ করে তা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে এবং নথি জমা নিলে রসিদ প্রদান করতে হবে। আদালতের এই পর্যবেক্ষণে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *