লেটেস্ট নিউজ

ভারতের ১০ হাজার টাকা এই দেশে গেলেই হবে ৪৬ লাখ! মুদ্রার পতন না কি অন্য কিছু? – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্তমানে ১ ভারতীয় রুপির বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৬৮.১২ ইরানি রিয়ালে। অর্থাৎ, মাত্র ১০,০০০ ভারতীয় টাকা নিয়ে ইরানে গেলে তার মান হবে প্রায় ৪৬,৮১,২৩৭ রিয়াল। শুনতে বিশাল অঙ্কের মনে হলেও, মুদ্রাস্ফীতির জেরে রিয়ালের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে ইরানের এই চরম আর্থিক সংকটের মূলে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও তেলের বাজারে মন্দা। পরিস্থিতি এতটাই জটিল যে, দেশটিতে আন্তর্জাতিক কার্ড কাজ করে না এবং মুদ্রাস্ফীতির হার ৪০ শতাংশ ছাড়িয়েছে। ফলে বিশাল অঙ্কের রিয়াল হাতে থাকলেও বিদেশি পর্যটকদের লেনদেনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *