লেটেস্ট নিউজ

ভারতে ইউক্রেনীয়দের আটক ঘিরে তোলপাড়, নেপথ্যে কি রাশিয়ার ষড়যন্ত্র? – এবেলা

এবেলা ডেস্কঃ

মিজোরাম সীমান্তে ৬ ইউক্রেনীয় নাগরিককে আটকের ঘটনায় তুঙ্গে উঠেছে কূটনৈতিক উত্তেজনা। ইউক্রেনের দাবি, রাশিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তাদের নাগরিকদের। কোনো উস্কানি বা জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে দিল্লিতে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইতিমধ্যেই ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত মিজোরাম-মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সন্দেহজনক গতিবিধির অভিযোগ ঘিরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, সংরক্ষিত এলাকায় প্রবেশের প্রয়োজনীয় নথি না থাকায় বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তবে ইউক্রেনের অভিযোগ, এই আটকের পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এমনকি ভারতীয় ও রুশ সংবাদমাধ্যমের একাংশ তথ্য বিকৃত করছে বলেও দাবি করেছে কিয়েভ।

বর্তমানে আটক ৬ নাগরিককে ২৭ মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। এর সঙ্গে এক মার্কিন নাগরিকের নামও জড়িয়েছে, যদিও তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে মার্কিন দূতাবাস। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে এই ‘রুশ ইনপুট’ তত্ত্ব নতুন করে আন্তর্জাতিক মহলে জলঘোলা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *