লেটেস্ট নিউজ

ভারতে কবে খুশির ইদ ও চাঁদ দেখার দিনক্ষণ নিয়ে বড় আপডেট এল – এবেলা

এবেলা ডেস্কঃ

সৌদি আরবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ইদুল ফিতর পালিত হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ৩০টি রোজা পূর্ণ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত আরবের একদিন পর উপমহাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামী ২১ মার্চ শনিবার ভারতে খুশির ইদ পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চাঁদ কমিটির চূড়ান্ত ঘোষণার পরেই বিষয়টি নিশ্চিত করা হবে।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ২৯ বা ৩০ দিনের রোজা শেষে শাওয়াল মাসের শুরুতে এই পবিত্র উৎসব পালিত হয়। দীর্ঘ এক মাস আত্মসংযম ও ইবাদতের পর ইদ হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। এই দিনে মুসলিম উম্মাহ বিশেষ নামাজ আদায় করেন এবং একে অপরকে আলিঙ্গন করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। এছাড়া অভাবী ও দরিদ্রদের ফিতরা বা দান করার মাধ্যমে উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার রেওয়াজ পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *