ভারত-ইইউ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: মোদীর চোখে ‘মাদার অফ অল ডিলস’ – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার তিনি জানান, এই চুক্তি বিশ্ব জিডিপির ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশকে অন্তর্ভুক্ত করবে। এটি দুই অর্থনীতির মধ্যে অংশীদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদী।
বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল নিশ্চিত করেছেন যে, চুক্তির আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। আইনি যাচাই-বাছাই শেষে আগামী বছর এটি কার্যকর হতে পারে। ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনের আগে মোদীর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, যা উভয় অঞ্চলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করবে।

