ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি: তীব্র বিরোধিতায় সিপিআই(এম) – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ দুই দশকের আলোচনার পর ভারত-ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ইউরোপ থেকে আমদানিকৃত অটোমোবাইল, ইস্পাত এবং কৃষিপণ্যসহ ৯৭ শতাংশ পণ্যে বিপুল শুল্ক ছাড় দেবে ভারত। তবে এই সমঝোতাকে দেশের অর্থনৈতিক স্বার্থ বিসর্জন হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
বিবৃতিতে বলা হয়েছে, শুল্ক কমানোর ফলে দেশীয় বাজার ইউরোপীয় পণ্যে সয়লাব হবে, যা স্থানীয় শ্রমিক ও কৃষকদের অস্তিত্ব সংকটে ফেলবে। এছাড়া গাজা ইস্যুতে বিতর্কিত ইসরায়েলের হাইফা বন্দর ব্যবহারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে দলটি। পলিট ব্যুরো অবিলম্বে এই চুক্তির পূর্ণ বয়ান আসন্ন বাজেট অধিবেশনে প্রকাশের দাবি জানিয়েছে।

