লেটেস্ট নিউজ

ভারত কি তবে ব্রাত্য? বিশ্বকাপ বয়কটে মহাবিপদে বাংলাদেশ ক্রিকেট – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। বিসিবির প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ‘ঝামেলাবাজ’ দেশ হিসেবে চিহ্নিত হতে পারে। বোর্ড সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে খেলোয়াড়দের স্বপ্ন নষ্ট করেছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি অনড় থাকলেও আইসিসি কোনো সুনির্দিষ্ট হুমকির প্রমাণ পায়নি। সূচি পরিবর্তন না হওয়ায় বাংলাদেশের বদলে স্কটল্যান্ডের নাম উঠে এসেছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একঘরে হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিসিবির এই পদক্ষেপ দীর্ঘমেয়াদী প্রশাসনিক ও আস্থার সংকট তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *