লেটেস্ট নিউজ

ভারত ছাড়াই বিশ্বকাপ? বিসিবির চরম সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেটবিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর আইসিসি কোনো দাবি না মানায় এই কঠোর সিদ্ধান্ত নিল বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। বিসিবির দাবি, নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ অন্যত্র সরাতে হবে।

আইসিসির অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বিশ্বকাপ খেলতে চাইলেও ভারতের মাটিতে পা রাখবে না দল। বাংলাদেশের এই সরে দাঁড়ানোর ফলে টুর্নামেন্টে তাদের জায়গায় স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। বিসিবির এমন পদক্ষেপে বড় সংকটে বিশ্ব ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *