লেটেস্ট নিউজ

ভারত থেকে শেখ হাসিনার বিস্ফোরক অডিও বার্তা, বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে আন্দোলনের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত থেকে পাঠানো এক আবেগঘন অডিও বার্তায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘ফ্যাসিস্ট ও অবৈধ’ বলে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর প্রথমবার দেওয়া এই বার্তায় তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘রক্তাক্ত ও ক্ষতবিক্ষত ভূমি’ হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, দেশে এখন আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ভূলুণ্ঠিত এবং সংখ্যালঘু ও নারীদের নিরাপত্তা চরম সংকটে। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত খুন, লুটপাট ও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসিনা দেশে দ্রুত গণতন্ত্র ও সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে আনার দাবি তোলেন। তিনি বর্তমান প্রশাসনের অপসারণ, অবাধ ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক হয়রানি বন্ধের ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে বিগত এক বছরের ঘটনাপ্রবাহ নিয়ে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি সতর্ক করেন যে, সঠিক পদক্ষেপ না নিলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হবে। জাতির এই ক্রান্তিলগ্নে প্রগতিশীল শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *