ভারত-পাক মহারণে শঙ্কার মেঘ: বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের পক্ষ নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে এবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি বয়কটের পরিকল্পনা করছে পিসিবি। ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পুরো বিশ্বকাপ বয়কট করলে আইসিসির কঠোর শাস্তির ভয় থাকলেও, কেবল ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কৌশল নিতে পারে পাকিস্তান। এতে পয়েন্ট হারালেও আইসিসিকে চাপে রাখা সম্ভব বলে মনে করছে তারা। পাক প্রধানমন্ত্রী দেশে ফিরলে পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

