ভারত-পাক মহারণ কি তবে ভেস্তে যেত? পাকিস্তানের নাটকীয় ইউ-টার্নে স্বস্তিতে ক্রিকেট বিশ্ব! – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:52 am
নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে কি ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ দেখা যাবে না? এই প্রশ্নই গত কয়েকদিন ধরে তাড়া করে বেড়াচ্ছিল ক্রিকেটপ্রেমীদের। অবশেষে সব নাটকের অবসান ঘটিয়ে মাথা নত করল পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের যে হুমকি তারা দিয়েছিল, আইসিসির কড়া অবস্থান ও বন্ধু দেশগুলোর চাপে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল শাহবাজ শরিফ সরকার।
এই ইউ-টার্ন সাধারণ দর্শকদের জন্য বড় স্বস্তি। কারণ ম্যাচটি বাতিল হলে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির পাশাপাশি ভারত-পাক দ্বৈরথ দেখার রোমাঞ্চ থেকে বঞ্চিত হতেন সমর্থকরা। আইসিসির বিশাল অঙ্কের জরিমানা ও আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার ভয়েই পাকিস্তান শেষ পর্যন্ত ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামতে রাজি হয়েছে। ফলে কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন শুধুই সময়ের অপেক্ষা।

