ভারত-পাক যুদ্ধে কি আণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ছিল? মুখ খুললেন গ্রোসি – এবেলা
এবেলা ডেস্কঃ
দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানান, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত মেলেনি। ডোনাল্ড ট্রাম্পের দাবি উসকে দিলেও গ্রোসি স্পষ্ট করেন যে, পরিস্থিতি সেদিকে গড়ায়নি। তবে পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডারের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতায় সংঘর্ষবিরতি ঘোষিত হয়। গ্রোসি জানান, ভারত বা পাকিস্তান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করলেও আইএইএ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

