লেটেস্ট নিউজ

ভারত পাক হাইভোল্টেজ ম্যাচে কি সূর্যকুমারের সঙ্গে করমর্দন করবেন সলমান আলি আগা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : রবিবার কলোম্বোর মাঠে বহুপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। টসের সময় দুই অধিনায়কের মধ্যে হ্যান্ডশেক হবে কি না, তা নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক সলমান আলি আগা। তিনি জানান, তাঁর দল সৌজন্য বিনিময়ের জন্য প্রস্তুত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ভারতের ওপর। গত বছর এশিয়া কাপে সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে যাওয়ায় তৈরি হওয়া বিতর্কিত আবহে এই ম্যাচকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

পাক অধিনায়ক ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখার বার্তা দিলেও বল ঠেলে দিয়েছেন ভারতের কোর্টে। অতীতে পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকি এবং আম্পায়ার বদলের দাবি ঘিরে আইসিসি-র হস্তক্ষেপ পর্যন্ত জল গড়িয়েছিল। সমস্ত নাটকীয়তা ও জল্পনা কাটিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন মুখোমুখি হওয়ার অপেক্ষায়। রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই অধিনায়কের ব্যক্তিগত সৌজন্যের দিকেও নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *