ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ সম্প্রচারে বড় বিঘ্ন মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত জয়ে সিরিজে এগিয়ে রয়েছে বৈভব সূর্যবংশীর দল। আজ জিতলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। তবে ম্যাচ শুরুর আগেই দর্শকদের জন্য এসেছে এক চরম দুঃসংবাদ।
প্রযুক্তিগত ত্রুটির কারণে স্টার স্পোর্টস নেটওয়ার্ক বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই হাই-ভোল্টেজ লড়াই দেখা যাবে না। সম্প্রচারকারী সংস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। বাড়িতে বসে টিভিতে বা অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখার আশায় থাকা কোটি কোটি ভক্ত এই সিদ্ধান্তে চরম হতাশ হয়েছেন।

