ভারত বনাম নিউজিল্যান্ড: জয়ের হ্যাটট্রিকে সিরিজের দখল নিতে মরিয়া সূর্যরা – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে সূর্যকুমার যাদবের দল। ফর্মে থাকা ঈশান কিষান ও অধিনায়কের ব্যাটে বড় রানের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।
ব্যাট হাতে রানের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গুয়াহাটির পিচে আজ চার-ছক্কার বন্যার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, কিউইদের কাছে এটি টিকে থাকার লড়াই; হারলেই হাতছাড়া হবে সিরিজ। হাই-ভোল্টেজ এই ম্যাচে ভারতীয় একাদশে আসতে পারে দুটি বড় পরিবর্তন।

