ভারত বনাম নিউজিল্যান্ড: জয়ের হ্যাটট্রিকে চোখ ভারতের – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। রায়পুরের বিধ্বংসী জয়ের পর ফর্মে থাকা সূর্যকুমার ও ঈশান কিষান আজই সিরিজ পকেটে পুরতে মরিয়া। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে কিউইদের কাছে আজ মরণ-বাঁচন লড়াই।
ব্যাটারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গুয়াহাটির পিচে আজ আবারও রানের বন্যার সম্ভাবনা রয়েছে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে নিউজিল্যান্ডের বোলাররা কতক্ষণ প্রতিরোধ গড়তে পারে, এখন সেটাই দেখার। শেষ খবর পাওয়া পর্যন্ত কনওয়ের পর প্যাভিলিয়নে ফিরেছেন রাচিন রবীন্দ্র।

