ভারত বনাম নিউজিল্যান্ড: সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তারকা অলরাউন্ডার? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ এখন ১-১ সমতায়। ১৮ জানুয়ারি ইন্দোরে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচে কিউইদের দুর্দান্ত জয়ের পর সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে ভারতীয় দলে বড়সড় রদবদলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
শোনা যাচ্ছে, অফ ফর্মে থাকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং বোলার প্রসিধ কৃষ্ণ বাদ পড়তে পারেন। তাদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ জয় ভারতের জন্য অত্যন্ত মর্যাদার। শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

