ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ নিয়ে চরম উৎকণ্ঠা, আর কি থাকবে রিজার্ভ ডে? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে রবিবারের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে থাকলেও আবহাওয়ার পূর্বাভাস দুশ্চিন্তা বাড়াচ্ছে। তবে নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।
ম্যাচটি পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। তবে স্বস্তির খবর হলো, রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শেষ কাট-অফ টাইম রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। অন্তত পাঁচ ওভারের খেলা সম্ভব হলে তবেই ফলাফল নির্ধারণ করা যাবে।

