লেটেস্ট নিউজ

ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ইতিবাচক বদল, বাতিল হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিগত সরকারের অনুসৃত ‘ভারত বর্জন’ নীতি থেকে সরে এসে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে তৎপর হয়েছে বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বিরুদ্ধে প্রস্তাবিত সিরিজকে অগ্রাধিকার দিতে আয়ারল্যান্ড সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের বরফ গলাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল লিটন দাসদের। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত নতুন সূচিতে বাংলাদেশের নাম নেই। বিসিবির এক কর্মকর্তার মতে, ভারতের বিরুদ্ধে স্থগিত থাকা সিরিজটি সেপ্টেম্বরে আয়োজনের লক্ষ্যেই আয়ারল্যান্ডকে সময় পরিবর্তনের অনুরোধ করা হয়েছিল। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় সফরটি স্থগিত করা হয়েছে।

২০২৫ সালে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ভারত সফর বাতিল করেছিল। বর্তমানে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে নবম স্থানে থাকা বাংলাদেশের জন্য ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার যে অনমনীয় অবস্থান আগের সরকার নিয়েছিল, বর্তমান প্রশাসন সেখান থেকে সরে এসে মৈত্রীর বার্তা দিতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *