লেটেস্ট নিউজ

ভারত যাওয়ার প্রস্তাব ফেরাল বিসিবি চরম সিদ্ধান্ত নিতে পারে জয় শাহের বোর্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ থেকে মুস্তাফিজুর রহমান নিষিদ্ধ হওয়ার পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সাফ জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। পাকিস্তানের মতো শ্রীলঙ্কার নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি তুলেছে তারা। বিসিবির এমন অনড় অবস্থানে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং হিন্দুদের ওপর হামলার ঘটনায় এমনিতেই দুই দেশের উত্তেজনা তুঙ্গে। এর প্রেক্ষিতে ২০২৫ ও ২০২৬ সালের প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজগুলো বাতিলের পথে হাঁটছে বিসিসিআই। মুস্তাফিজকে নিষিদ্ধ করার পর এবার সরাসরি বাংলাদেশের সাথে সব ধরনের সিরিজ বয়কটের পথে এগোচ্ছে ভারত। ফলে পাকিস্তানের পর এবার বাংলাদেশের ক্রিকেটও চরম অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *