লেটেস্ট নিউজ

ভারত সফর না কি বিশ্বকাপ বর্জন? আজই চূড়ান্ত সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা কাটাতে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি ভারতের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেও বিসিবি ও সরকার অনড় অবস্থানে রয়েছে। এই বৈঠকেই নির্ধারিত হবে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে কি না।

আইসিসি স্পষ্ট জানিয়েছে, ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ ও পাকিস্তান বাদে বাকি দেশগুলো ভারতের পক্ষেই ভোট দিয়েছে। বাংলাদেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করলে স্কটল্যান্ড খেলার সুযোগ পাবে। সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *