লেটেস্ট নিউজ

ভারত সেবাশ্রম সংঘ থেকে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ বহিষ্কৃত? তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপের মাঝেই নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে ভারত সেবাশ্রম সংঘ থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে এই দাবি সামনে আনেন, যা নিয়ে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন উৎপল মহারাজ। তাঁর দাবি, ভারত সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান হওয়ায় সেখানে থেকে সরাসরি রাজনীতি করা সম্ভব নয়। তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন এবং গত ১৭ মার্চ ই-মেইলের মাধ্যমে যথাযথভাবে নিজের ইস্তফাপত্র সংঘ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছেন।

বিজেপি প্রার্থীর মতে, এটি বহিষ্কার নয় বরং নিয়ম মেনে পদত্যাগের প্রক্রিয়া, যা তৃণমূল রাজনৈতিক ফায়দা নিতে ব্যবহার করছে। অন্যদিকে, এই ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূল নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কালিয়াগঞ্জের এই ঘটনায় ভোটের লড়াই এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *