লেটেস্ট নিউজ

ভিসা জটিলতায় স্কটল্যান্ড! পাক বংশোদ্ভূত ক্রিকেটার নিয়ে বাড়ছে উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেলেও ভিসা সমস্যায় জর্জরিত স্কটল্যান্ড। দলের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরিফের ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে আদিল রশিদ ও আলি খানের মতো খেলোয়াড়দেরও ভারতে আসার ভিসা পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছিল।

স্কটিশ বোর্ড জানিয়েছে, আইসিসির সহায়তায় দ্রুত ভিসা পাওয়ার চেষ্টা চলছে। তবে হাতে সময় কম থাকায় দুশ্চিন্তা কাটছে না। বোর্ডের কর্তাদের মতে, আমন্ত্রণ জানিয়ে কোনো ক্রিকেটারকে ভিসা না দেওয়াটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দৃষ্টিকটু। এখন দেখার বিষয়, আগামী ৭ ফেব্রুয়ারির আগে সাফিয়ান ছাড়পত্র পান কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *