ভীষ্ম দ্বাদশী ২০২৬: পুণ্যতিথি ও মাহাত্ম্য – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ৩০ জানুয়ারি, শুক্রবার পালিত হবে পবিত্র ভীষ্ম দ্বাদশী। মহাভারতের পিতামহ ভীষ্মের ইচ্ছামৃত্যুর পর পাণ্ডবরা এই দ্বাদশী তিথিতেই তাঁর তর্পণ ও পিণ্ডদান করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে এবং পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ করলে পিতৃ দোষ থেকে মুক্তি মেলে।
ব্রত পালনের জন্য এদিন সকালে স্নান সেরে পূজার সংকল্প করতে হয়। শুভ মুহূর্তে শ্রীবিষ্ণুর আরাধনার পাশাপাশি অভাবীদের অন্ন-বস্ত্র দান এবং গরুকে চারা খাওয়ানো অত্যন্ত পুণ্যদায়ক। শাস্ত্রমতে, এই তিথিতে ‘ওম নমো নারায়ণায় নমঃ’ মন্ত্র জপ করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং জীবনের যাবতীয় পাপ স্খলন হয়।

