ভুল কমিশনের, হয়রানি ভোটারের! কমিশন দপ্তরে ক্ষোভ মন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় নাম ও বৈধ নথি থাকা সত্ত্বেও ‘আনম্যাপড’ তালিকায় নাম ওঠায় নির্বাচন কমিশনের শুনানিতে হয়রানির শিকার হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিএলও অ্যাপের ত্রুটির কারণে সাধারণ মানুষের ভোগান্তির তীব্র প্রতিবাদ জানান তিনি।
শুনানিতে কমিশনের স্বীকৃত নথির বদলে জোরপূর্বক পাসপোর্ট চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। অমর্ত্য সেনের পর শশী পাঁজার এই ঘটনা কমিশনের গাফিলতি ও সাধারণ ভোটারদের অযথা হেনস্থার বিষয়টি পুনরায় সামনে নিয়ে এল।

