ভুল করবেন না! ২০২৬ সালের মহাশিবরাত্রি ১৪ না ১৫ ফেব্রুয়ারি? জেনে নিন সঠিক তিথি ও মাহেন্দ্রক্ষণ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও পঞ্জিকা মতে ১৫ ফেব্রুয়ারি, রবিবার এই পবিত্র ব্রত পালিত হবে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশ তিথি ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ০৪ মিনিটে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিটে শেষ হবে। যেহেতু মহাশিবরাত্রির মূল মাহাত্ম্য নিশীথ বা রাত্রিকালের পূজার ওপর নির্ভরশীল, তাই ১৫ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত্রেই শিব আরাধনা করা শাস্ত্রসম্মত ও ফলপ্রসূ বলে বিবেচিত হচ্ছে।
মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব নিশীথ কালীন পূজায়, যা ১৫ ফেব্রুয়ারি রাত ১২টা ১১ মিনিট থেকে ১টা ০২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এছাড়া এই দিন সকাল ৭টা ০৪ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিট পর্যন্ত ‘সর্বার্থ সিদ্ধি যোগ’ থাকায় শিবপূজার মাহাত্ম্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৩টা ২৪ মিনিটের মধ্যে উপবাস ভঙ্গ বা পারণ করার নির্দেশ দিয়েছে শাস্ত্র। সঠিক নিয়ম মেনে চার প্রহরে শিবলিঙ্গে অভিষেক করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়।

