ভুল নিশানায় মার্কিন দপ্তরের গুলি, নিজের নাগরিককেই হত্যা! – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন অভিবাসন দপ্তরের গুলিতে প্রাণ হারালেন ৩৭ বছর বয়সি অ্যালেক্স জেফ্রি প্রেটি। তদন্তে জানা গেছে, নিহত যুবক কোনো বিদেশি অভিবাসী নন, বরং জন্মসূত্রে খোদ ইলিনয়ের মার্কিন নাগরিক। পেশায় সেবাকর্মী অ্যালেক্স অবৈধ অভিবাসী তাড়ানোর প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন। পুলিশের এমন নজিরবিহীন ‘অতিসক্রিয়তা’ ও মারাত্মক ভুলের তীব্র নিন্দা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিবাসন দপ্তরের কর্মীরা অ্যালেক্সকে মাটিতে ফেলে গুলি চালাচ্ছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের দমনপীড়ন নীতির সমালোচনা করে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এমন প্রাণঘাতী ঘটনা ঘটায় দেশজুড়ে এখন চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

