ভেনেজুয়েলায় ট্রাম্পের সার্জিক্যাল স্ট্রাইক, হাফিজ সইদকে নিয়ে ওয়াইসির প্রশ্নে কাঁপছে দিল্লি! – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন সেনা। এই ঘটনার প্রেক্ষিতে আসাদউদ্দিন ওয়াইসি মোদী সরকারকে বিঁধে প্রশ্ন তুলেছেন, আমেরিকা পারলে ভারত কেন পাকিস্তানে ঢুকে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে গ্রেপ্তার করছে না? ওয়াইসির এই মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক চর্চা।
পাল্টা জবাবে বিজেপি সাংসদ গুলাম আলি খাটানা জানান, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। ভারতের লক্ষ্য নির্দিষ্ট জঙ্গি ও তাদের প্রশিক্ষণ শিবির, কোনো দেশ নয়। আমেরিকার মতো অন্য দেশে ঢুকে গ্রেপ্তার করার সংস্কৃতি ভারতের নেই। বিহারের মন্ত্রী দিলীপ জয়সওয়ালও ওয়াইসির এই দাবিকে স্রেফ প্রচার পাওয়ার কৌশল বলে কটাক্ষ করেছেন।

