ভেনেজুয়েলার প্রভাবশালী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস এখন মার্কিন হেফাজতে – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী আটক করার খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। চরম দারিদ্র্য জয় করে আইনজীবী হওয়া সিলিয়া ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের ঘনিষ্ঠ আইনি পরামর্শদাতা। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান শুরু হয়। পরবর্তীতে জাতীয় পরিষদের স্পিকার ও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা এই নারী মাদুরো সরকারের অন্যতম প্রধান নীতি-নির্ধারক হয়ে ওঠেন।
রাজনৈতিক মহলে প্রভাবশালী এই নারীকে অনেকেই ক্ষমতার নেপথ্য কারিগর বলে মনে করেন। ২০১৩ সালে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার পর তাদের বিয়ে হয় এবং প্রশাসনিক সিদ্ধান্তে সিলিয়ার আধিপত্য আরও বৃদ্ধি পায়। বর্তমানে মার্কিন অভিযানে মাদুরোর পাশাপাশি তার এই ক্ষমতাধর স্ত্রীর আটক হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন সিলিয়া ফ্লোরেসের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

