লেটেস্ট নিউজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে ঘোষণা করলেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

কোনো রাখঢাক না রেখেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

ট্রাম্পের শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, তার উইকিপিডিয়া পেজের প্রোফাইলটি এডিট করা হয়েছে। সেখানে বর্তমান পদের পাশাপাশি নতুন একটি পদবি যুক্ত করা হয়েছে— ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ (জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর)।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের এমন পোস্ট ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকার দেশটির রাজনৈতিক অস্থিরতার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *