ভোজশালায় পুজো ও নমাজ দুইই, সুপ্রিম কোর্টের বড় রায় – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা চত্বরে একই দিনে সরস্বতী পুজো ও জুম্মার নমাজ আদায়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বসন্ত পঞ্চমী ও শুক্রবার একই দিনে পড়ায় হিন্দু ও মুসলিম উভয় পক্ষকেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেখানে প্রার্থনা করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনকে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়ে আদালত জানায়, প্রার্থনার জন্য মুসলিমদের তালিকা জমা দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধর জেলায় বর্তমানে প্রায় ৮,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

