ভোজশালায় পুজো ও নমাজ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালায় একই দিনে বসন্ত পঞ্চমী ও শুক্রবার পড়ায় উপাসনা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা সেখানে পুজো করতে পারবেন। অন্যদিকে, মুসলিমরা দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত নমাজ পড়ার অনুমতি পাবেন।
শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে মুসলিমদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৮ হাজার পুলিশকর্মী মোতায়েন করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকাটি। কোনো ধর্মীয় পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে জেলা প্রশাসন।

