লেটেস্ট নিউজ

ভোটদান কি বাধ্যতামূলক হচ্ছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যে তোলপাড় দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দেশে কি এবার ভোট দেওয়া বাধ্যতামূলক হতে চলেছে? Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সাম্প্রতিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত মিলেছে। একটি মামলার শুনানি চলাকালীন তিনি জানান, দেশের আমজনতাকে বুথমুখী করতে কিছু বাধ্যতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। যদিও তিনি খুব কড়া ব্যবস্থার পক্ষপাতী নন, তবে নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি শামিল করতে বিশেষ পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন তিনি।

প্রধান বিচারপতির এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীও। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, স্বচ্ছল ও শিক্ষিত শ্রেণির তুলনায় সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষরাই বেশি সংখ্যায় ভোট দেন। গ্রামীণ এলাকায় ভোটদানকে উৎসব হিসেবে দেখা হয়, যেখানে মহিলারা দলবদ্ধভাবে গান গেয়ে বুথে যান।

সেন্টার ফর লিগ্যাল পলিসি এবং শিব খেরার দায়ের করা এই মামলায় ‘নোটা’ (NOTA)-র ক্ষমতা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। মামলাকারীদের আইনজীবী অরবিন্দ দাতার ও প্রশান্ত ভূষণের যুক্তি, জনপ্রতিনিধিত্ব আইনের ৫৩(২) ধারা সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রথা বন্ধ করা উচিত। যদি কোনো প্রার্থী নোটার চেয়ে কম ভোট পান, তবে তাঁর নির্বাচন বাতিল ঘোষণা করার দাবিও তোলা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এই আবেদনের বিরোধিতা করে জানান, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একমাত্র সংসদের। তবে আদালত এই যুক্তি পুরোপুরি গ্রহণ করেনি। বিচারপতি বাগচীর মতে, নোটা ও প্রার্থীর মধ্যে প্রতিযোগিতার বিষয়টি অবাস্তব নয়। হোলির ছুটির পর এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *