লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধি: নির্বাচন কমিশনকে কড়া চিঠি সিপিএমের – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরলে ভোটার তালিকায় ২৬ লক্ষ নতুন নাম অন্তর্ভুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন। তিনি অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ হাজারেরও বেশি নাম যুক্ত করা হলেও রাজনৈতিক দলগুলোকে যাচাইয়ের সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

গোবিন্দন দাবি করেন, বিএলও-দের অজান্তেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কোনো প্রমাণপত্র ছাড়াই তালিকায় যুক্ত হচ্ছেন। যথাযথ যাচাই না করে এই অন্তর্ভুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কা করছে বাম শিবির। নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *