লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় আপনার নাম বাদ গেল কি না বুঝবেন কীভাবে – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ শনিবার দুপুর ২টোর মধ্যেই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। তবে এবারের তালিকায় থাকছে বিশেষ কিছু পরিবর্তন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন যে, যদি কোনো ভোটারের নাম ‘অ্যাডজুডিগেশন’ বা বিচারপ্রক্রিয়ার অধীনে থাকে, তবে তালিকায় তার নামের ওপর নির্দিষ্ট চিহ্ন দেওয়া থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়ে থাকে, তবে সেই নামের ওপর পরিষ্কারভাবে ‘Deleted’ লেখা থাকবে। ভোটাররা আজ বিকেলের মধ্যেই নিজেদের নামের স্থিতি দেখে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *