লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নথি বিভ্রাট! কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনের শুনানিতে নির্ধারিত ১৩টি নথির বাইরে অন্য কাগজপত্র জমা পড়ায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ব্যাঙ্কের পাশবই বা রেশন কার্ডের মতো অনির্ধারিত নথি জমা নেওয়ায় ক্ষুব্ধ কমিশন। সমস্ত আপলোড করা তথ্য পুনরায় যাচাই করতে বিশেষ রোল পর্যবেক্ষকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ১ কোটি ২৬ লক্ষ ভোটারের শুনানি চলছে। নিয়ম ভেঙে নথি জমা দেওয়া ব্যক্তিদের প্রয়োজনে পুনরায় তলব করা হতে পারে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভবিষ্যতে এ ধরনের নথি গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *