লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, শুনানি হবে বিশেষ ট্রাইব্যুনালে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে চলা টানাপোড়েনের মাঝে বড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন বাতিল হলে সেই সংক্রান্ত অভিযোগ বা আপিল শোনার জন্য এবার একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে Supreme \titleonly কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দেয়।

আদালত স্পষ্ট জানিয়েছে, এই বিশেষ ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর সঙ্গে প্রয়োজন অনুযায়ী একাধিক প্রাক্তন বিচারপতিও সদস্য হিসেবে থাকতে পারবেন। এই ট্রাইব্যুনাল পরিচালনার যাবতীয় খরচ বহন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।

মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে উভয় পক্ষের সদিচ্ছা নিয়েই সংশয় তৈরি হচ্ছে।” সামগ্রিক প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত Supreme \titleonly কোর্ট বিষয়টি পর্যবেক্ষণ করবে বলেও বেঞ্চের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ইতিমধ্যেই ৩ লক্ষ ৪ হাজার আবেদন বাতিল করা হয়েছে। এত বিপুল সংখ্যক আবেদন খারিজ হওয়ার ফলে প্রচুর মানুষের আপিল জমা পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের সেই আইনি অধিকার সুনিশ্চিত করতেই এই বিশেষ আদালত গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *