লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ, ১০ম শ্রেণির অ্যাডমিট কার্ড নিয়েও বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ঐতিহাসিক নির্দেশ দিল Supreme \titleonly কোর্ট। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চ সাফ জানিয়েছে, পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ১০ম শ্রেণির অ্যাডমিট কার্ড এবং উত্তীর্ণ হওয়ার শংসাপত্রকে বৈধ নথি হিসেবে ব্যবহার করা যাবে। জন্ম তারিখ এবং পারিবারিক পরিচয়ের প্রমাণ হিসেবে এই নথি দাখিল করতে পারবেন সাধারণ মানুষ।

আদালত আরও স্পষ্ট করেছে যে, গত ১৫ ফেব্রুয়ারির আগে প্রাপ্ত সমস্ত নথি যা এখনও আপলোড করা হয়নি, সেগুলি আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে জমা দিতে হবে। ৮৫ লক্ষেরও বেশি দাবি ও আপত্তি নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ২৫০ জন জেলা জজ ও বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

বিজেপি-তৃণমূল সংঘাত ও রণক্ষেত্র কলকাতা

এদিকে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। মঙ্গলবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরের সামনে চরম উত্তেজনা ছড়ায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দপ্তর থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা ও জুতো দেখান বলে অভিযোগ। পাল্টা সরব হন বিজেপি কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশি ঘেরাটোপে শুভেন্দু অধিকারীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *