লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম নেই? কলকাতায় না গিয়েই ঘরে বসে পাবেন সমাধান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা থেকে কি আপনার নাম বাদ পড়েছে? এই দুশ্চিন্তা মেটাতে Supreme \titleonly কোর্টের নির্দেশে গঠিত হয়েছে বিশেষ ট্রাইবুনাল। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তৈরি এই ট্রাইবুনালের প্রধান দপ্তর কলকাতার জোকায় অবস্থিত। তবে নাম সংশোধন বা অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীকে সশরীরে কলকাতায় আসতে হবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোটাররা কমিশনের নিজস্ব ওয়েবসাইট (eci.gov.in) অথবা ইসিআইনেট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের স্বপক্ষে কোনো নথির প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট জেলার ডিএম বা মহকুমা শাসকের দপ্তরে জমা দিলেই চলবে। সেখান থেকেই প্রয়োজনীয় কাগজপত্র ট্রাইবুনাল দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

কলকাতা হাই কোর্টের ১৯ জন প্রাক্তন বিচারপতির সমন্বয়ে গঠিত এই ট্রাইবুনাল সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং এতে কমিশনের কোনো হস্তক্ষেপ থাকবে না। ডিজিটাল মাধ্যমেই যাবতীয় প্রক্রিয়ার নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে অনলাইনে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ট্রাইবুনালই নির্ধারণ করবে। আপাতত কয়েক লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ ধাপে ধাপে সম্পন্ন করছেন বিচারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *