লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম সংশোধনে বড় স্বস্তি: হাজির হতে হবে না সশরীরে – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের দেখানো পথে হেঁটে এবার উত্তরপ্রদেশের ভোটার তালিকা সংশোধনেও বড় বদল আনল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানানো হয়েছে, ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর শুনানিতে ভোটারকে সশরীরে উপস্থিত থাকতে হবে না। অক্ষমতা বা অন্য কোনো কারণে ভোটার অনুপস্থিত থাকলে তার অনুমোদিত প্রতিনিধি শুনানিতে অংশ নিতে পারবেন।

শুক্রবার উত্তরপ্রদেশের সিইও নবদীপ রিনওয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ভোটারদের সমস্যা লাঘব করতেই এই সিদ্ধান্ত। তবে প্রতিনিধির কাছে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ সম্বলিত অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক। মূলত বাংলার ক্ষেত্রে সুপ্রিম নির্দেশিকা কার্যকর হওয়ার পর এবার যোগী রাজ্যেও একই নিয়ম চালু হলো, যা সাধারণ ভোটারদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *