লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমা, উত্তর দিনাজপুরে আতঙ্কে ভোটারের মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ভোটার তালিকায় নামের পাশে ‘বিচারাধীন’ তকমা থাকায় প্রবল মানসিক চাপে আবদুল হাদি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই প্রাণ হারান তিনি। পরিবারের সদস্যদের দাবি, অতিরিক্ত তালিকায় নাম না থাকা এবং সম্ভাব্য বহিষ্কারের আশঙ্কায় কয়েকদিন ধরেই চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।

ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রধান নুরউদ্দিন। তিনি অভিযোগ করেন, এসআইআর (SIR) প্রক্রিয়ার ভীতি এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই এই মর্মান্তিক পরিণতি। উল্লেখ্য, আজই আংশিক অতিরিক্ত তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু তার আগেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সুপার রাকেশকুমার সিংহ জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *