ভোটার তালিকায় বিভ্রাট: এবার শুনানিতে ফুটবল তারকা মেহতাব – এবেলা
এবেলা ডেস্কঃ
শামি ও লক্ষ্মীরতনের পর এবার ভোটার তালিকায় নামের বানানে গরমিলের কারণে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) শুনানিতে তলব করা হলো প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেনকে। ১ ফেব্রুয়ারি মল্লিকপুরের একটি স্কুলে তাঁকে হাজির থাকার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। মায়ের নামের বানানেও ত্রুটি থাকায় এর আগে তাঁকেও ডাকা হয়েছিল।
বর্তমানে নিউ টাউনের বাসিন্দা হলেও পৈতৃক এলাকা মল্লিকপুরের ভোটার মেহতাব এই তলবে কিছুটা বিস্মিত। তবে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় অংশ নেওয়াকে নাগরিক দায়িত্ব হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। সম্প্রতি একই কারণে ক্রিকেটার মহম্মদ শামিকেও শুনানিতে অংশ নিতে হয়েছিল, যা নিয়ে ক্রীড়ামহলে বেশ চর্চা চলছে।

