ভোটার তালিকায় ভয়াবহ গরমিল, বাংলার ৯৪ লক্ষ তথ্যে বিভ্রাট – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা SIR পর্বে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নির্বাচন কমিশন (EC)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ৯৪ লক্ষ ক্ষেত্রে তথ্যের ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে।
কমিশনের পেশ করা রিপোর্টে উঠে আসা কিছু স্তম্ভিত করার মতো তথ্য:
- বাবার নামে অমিল: প্রায় ৫০ লক্ষ ৯৩ হাজার ভোটারের বাবার নামে ত্রুটি বা অমিল পাওয়া গেছে।
- অস্বাভাবিক বয়স পার্থক্য: ৪ লক্ষ ৭৪ হাজার ভোটারের ক্ষেত্রে দেখা গেছে, তাঁদের ও তাঁদের বাবা-মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরেরও কম।
- অবাস্তব ব্যবধান: আরও অবাক করার মতো বিষয় হলো, প্রায় ৮ লক্ষ ভোটারের সঙ্গে তাঁদের বাবা-মায়ের বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি বলে নথিতে উল্লেখ রয়েছে।
নির্বাচন কমিশন এই বিপুল পরিমাণ তথ্যের বিভ্রাট দ্রুত সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বলে দপ্তর সূত্রে খবর।

