ভোটার তালিকায় রহস্যময় ‘DM’ ও ‘UM’! তুঙ্গে আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার পর সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় থাকা ‘DM’ এবং ‘UM’—এই দুটি শব্দ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়েছে। কমিশন এই সংকেত দিয়ে ভোটারদের শ্রেণিবিন্যাস করলেও এর সঠিক অর্থ বুঝতে হিমশিম খাচ্ছেন অনেকেই।
রবিবার রাতে তড়িঘড়ি করে এই তালিকা বিভিন্ন জেলায় টাঙানো হয়। সময়মতো তালিকা না পাওয়া এবং হিয়ারিং সংক্রান্ত জটিলতায় ভোটারদের মধ্যে হয়রানি বাড়ছে। তৃণমূল কংগ্রেসের দাবির মুখে প্রকাশিত এই তালিকায় নিজেদের নাম ও অবস্থান জানতে এখন দিশেহারা রাজ্যের হাজার হাজার মানুষ।

