লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় শয়ে শয়ে নাম গায়েব! রাস্তা অবরোধ করে অগ্নিগর্ভ বিক্ষোভ গ্রামবাসীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

ফালাকাটা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই চরম উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তালিকায় নাম না থাকার অভিযোগে শনিবার সন্ধ্যা থেকে রণক্ষেত্রের চেহারা নেয় ফালাকাটা-কুঞ্জনগর রাস্তা।

অভিযোগ, ময়রাডাঙা পঞ্চায়েতের চারটি বুথ মিলিয়ে প্রায় ৬০০ ভোটারের নাম বাদ পড়েছে অথবা ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছে। নিজেদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে নয়মাইল এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন কয়েকশ মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। এর ফলে ফালাকাটা থেকে কুঞ্জনগরগামী যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *