ভোটার তালিকায় ১৮ লক্ষের নাম কাটা পড়ল? কমিশনের বড় ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ২০২৬ নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে তোলপাড় রাজ্য। খোদ নির্বাচন কমিশন জানিয়ে দিল বড় আপডেট। রাজ্যের প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য ঝুলে ছিল, যার মধ্যে রবিবার পর্যন্ত ৪০ লক্ষ নামের নিষ্পত্তি করে ফেলল কমিশন।
বাকি নামগুলোর কী হবে? সূত্রের খবর, ১৮ লক্ষের বেশি নাম সরাসরি বাদের খাতায় চলে গেছে। এখনও প্রায় ২০ লক্ষ নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। তবে দুশ্চিন্তার কারণ নেই, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের আগেই এই নামের জট খুলে যাবে বলে আশ্বস্ত করেছে কমিশন।
উল্লেখ্য, এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যাপক কাটছাঁটের পর বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তথ্যগত গরমিল এবং সঠিক নথিপত্র না থাকায় কয়েক লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। কমিশনের এই তৎপরতায় স্পষ্ট যে, নির্ভুল ভোটার তালিকা নিয়েই ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে তারা।

