লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে উধাও শতাধিক নাম, হাসনাবাদে টায়ার জ্বালিয়ে রণক্ষেত্র পরিস্থিতি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ভোটার তালিকা থেকে কয়েকশ নাম বাদ পড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ২৫২ ও ২৫৩ নম্বর বুথের প্রায় ৬৫৫ জন ভোটারের নাম তালিকা থেকে গায়েব হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। দফায় দফায় বিডিও অফিস ও নির্বাচন কমিশনে যোগাযোগ করেও কোনো সুরাহা না মেলায় শেষমেশ পথ অবরোধের পথ বেছে নেন তাঁরা। দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ নথি যাচাইয়ের পর সাপ্লিমেন্টারি তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এই খামখেয়ালিপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নাম অন্তর্ভুক্তির দাবি তুলেছেন স্থানীয়রা। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যাদের নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন বলে জানানো হলেও এখনো পূর্ণাঙ্গ ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় দুশ্চিন্তা কাটছে না সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *