লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত রুখতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের সিউড়িতে বুধবার সন্ধ্যায় চরম উত্তেজনা ছড়াল। কয়েক হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম জমা পড়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘাত তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ দিতে চক্রান্ত করছে বিজেপি। এর প্রতিবাদে কড়িধ্যা অঞ্চলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন কয়েকশ মানুষ।

বিজেপির এক বুথ সভাপতির মাধ্যমে প্রায় ২ হাজার ‘ফর্ম ৭’ জমা করা হয়েছে বলে তৃণমূলের দাবি। আন্দোলনকারীদের মতে, যাঁদের নাম কাটার আবেদন করা হয়েছে তাঁরা প্রত্যেকেই এলাকার স্থায়ী বাসিন্দা। অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ফর্ম জমা দেওয়া গণতান্ত্রিক অধিকার এবং এই ঘটনার সঙ্গে দলের যোগ নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। বিডিও হাসনাত আলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রতিটি আবেদন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *