ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে? ঘরে বসেই অনলাইনে ট্রাইব্যুনালে আবেদনের সহজ নিয়ম জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য নির্বাচন কমিশনের বড় ঘোষণা। এখন থেকে ভোটার তালিকায় নাম না থাকলে বা বাদ পড়লে সরাসরি অনলাইনেই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। Supreme \titleonly কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে।
আবেদন করার সহজ পদ্ধতি
১. নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পশ্চিমবঙ্গ নির্দিষ্ট অপশনে ক্লিক করুন।
২. যেকোনো মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং ওটিপি দিয়ে ভেরিফাই করুন।
৩. আপনার এপিক (EPIC) নম্বর দিয়ে তথ্য সার্চ করুন।
আবেদনপত্রে যা যা লাগবে
- স্থায়ী ঠিকানা (পিন কোডসহ সর্বোচ্চ ২৫০ শব্দ)।
- আপিল করার কারণ (সর্বোচ্চ ১,০০০ শব্দ)।
- আবেদনের প্রত্যাশিত ফলাফল (সর্বোচ্চ ৫০০ শব্দ)।
- ভোটার ক্ষেত্রের প্রয়োজনীয় তথ্য।
সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে সমস্যা হলে অফলাইনেও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে আবেদন জমা দেওয়া যাবে। ট্রাইব্যুনালের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

